১৬ জুন ২০২৬

বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদল, তোপের মুখে ফিফা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০৪ পিএম
বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদল, তোপের মুখে ফিফা

মরক্কোর খেলোয়াড় আশরাফ হাকিমি ও ব্রাজিলের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র।

বাংলাপ্রেস ডেস্ক:  কোনো একজন ফুটবলার কথা বলছেন স্প্যানিশ ভাষায়। মুহূর্তেই তাকে থামিয়ে ইংলিশ বলার অনুরোধ করা হচ্ছে। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্ষেত্রে বিশ্বকাপে এমন  দৃশ্য দেখা গেছে। যখনই কোনো সাংবাদিক স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেছেন এবং খেলোয়াড়রা দ্বিধা ছাড়াই সেই ভাষায় উত্তর দিতে চেয়েছেন, তখনই দায়িত্বে থাকা কেউ না কেউ এসে স্প্যানিশে কথা বলা বন্ধ করতে বাধ্য করেছেন।

বিশ্বকাপের এ নিয়ম নিয়ে কয়েক দিনে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় বয়ে যায়। শেষ পর্যন্ত ফিফাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হলো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা এখন থেকে সাংবাদিক, খেলোয়াড় এবং কোচদের স্প্যানিশ ভাষায় কথা বলার অনুমতি দেবে। সব গণমাধ্যমের কাজ সহজ করতে এখন থেকে প্রতিটি সংবাদ সম্মেলনে একজন করে স্প্যানিশ অনুবাদক (ট্রান্সলেটর) রাখবে ফিফা। পাশাপাশি, ফিফার নিজস্ব অ্যাপেও স্প্যানিশ থেকে অনুবাদের ফিচারটি চালু করা হবে। 

তিনটি আয়োজক দেশের একটি হিসেবে মেক্সিকোর প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়েই ফিফা এখন থেকে সব সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার ব্যবহার নিশ্চিত করবে। এর আগে নিয়মটি কেবল তখনই প্রযোজ্য হতো, যখন ম্যাচ সংশ্লিষ্ট কোনো দলের মূল ভাষা হতো স্প্যানিশ। উদাহরণস্বরূপ, ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে পর্তুগিজ, আরবি, ফ্রেঞ্চ ও ইতালিয়ান (কোচ আনচেলত্তির কারণে) ভাষায় কথা বলার সুযোগ ছিল।

এ নিয়মটি হয়তো একদম তাৎক্ষণিকভাবে পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না এবং পুরোপুরি চালু হতে দুই-একটি ম্যাচ লেগে যেতে পারে। তবে এটা স্পষ্ট যে তীব্র সমালোচনার মুখে ফিফা ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে।

এখন লক্ষ্য একটাই—ম্যাচ-পূর্ববর্তী প্রতিটি সংবাদ সম্মেলনে যেন স্প্যানিশ ভাষার উপস্থিতি অবশ্যই থাকে। কারণ মেক্সিকো এই বিশ্বকাপের অন্যতম আয়োজক এবং সেখানকার মূল ভাষা স্প্যানিশ। সর্বোপরি, সাম্প্রতিক সব বিতর্কের পর ফিফার সামনে এর চেয়ে বাস্তবসম্মত আর কোনো বিকল্পও ছিল না। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি