১২ জুলাই ২০২৬

বিশ্বকাপের পর দেশে ফিরেই প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
বিশ্বকাপের পর দেশে ফিরেই প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়

ছবি : ফিফা

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপে শেষে দেশে ফিরে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। চলতি জুলাইয়ে ২৫ বছর পা রাখা এই বাফনার খেলোয়াড়কে কেপ টাউনে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার অকালপ্রয়াণে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নসহ ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।  

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলা ২৫ বছর বয়সে মারা যাওয়া মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার।

এক বিবৃতিতে ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি জানিয়েছেন, মামেলোডি সানডাউনস এবং বাফানার ২৫ বছর বয়সী মিডফিল্ডার জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে স্তব্ধ এবং মর্মাহত।

দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম সেরা তরুণ প্রতিভাকে হারাল। এই প্রতিভাবান ফুটবলারকে একাডেমি থেকে উঠে এসে জাতীয় দল বাফানার তারকা হয়ে উঠতে দেখেছেন লাখো সমর্থক। তার এই অকাল বিদায়ে পরিবার, সতীর্থ এবং কোটি ভক্তের সাথে আজ পুরো জাতি গভীরভাবে শোকাহত বলে যোগ করেন বিবৃতিতে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সেন্ট্রাল কেপ টাউনের শহরতলি স্কটশে ক্লুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করেছে।

অ্যাডামস স্টেলেনবোশের যুব ক্যাম্প থেকে উঠে আসেন। ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার লিগে চুক্তিবদ্ধ হন এই মিডফিল্ডার। তিনি ক্লাবটির হয়ে ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালের কার্লিং নকআউট শিরোপা জিততে সাহায্য করেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনসে যোগ দেন।

অ্যাডামস মূলত স্টেলেনবোশের যুব একাডেমি থেকে উঠে এসেছিলেন।

এই একাডেমি থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনি পেশাদার চুক্তিতে সই করেন। ক্লাবটির হয়ে তিনি ১৩৯টি ম্যাচ খেলেন এবং ২০২৩ সালের ‘কার্লিং নকআউট’ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনস ক্লাবে যোগ দেন।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, মামেলোদি সানডাউনস এবং বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকালমৃত্যুতে এসএএফপিইউ গভীরভাবে শোকাহত।

জেডেন কিছুদিন আগেই ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। গর্ব, সাহস ও কৃতিত্বের সাথে জাতির আশা বহন করেছিলেন। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি