১২ জুন ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার একাদশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১০ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার একাদশ

বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ চার বছর পর আবারও শুরু হয়েছে বিশ্বকাপের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের শুরুতেই দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে।

তবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে আসা অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার মেক্সিকোর একাদশে জায়গা পাননি। স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচে গোলবার সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে রাউল রানহেলকে। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলা ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে এটি ১৫তম ম্যাচ।

মেক্সিকোর কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, অভিজ্ঞ ওচোয়াকে বাইরে রেখেই তিনি দল সাজাবেন। ম্যাচের দিন সেই সিদ্ধান্তই বাস্তব রূপ নেয়। অভিজ্ঞতার চেয়ে তারুণ্য ও নতুন সমন্বয়কে গুরুত্ব দিয়ে শুরুর একাদশ গঠন করা হয়।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। প্রচলিত চার ডিফেন্ডারের বদলে তিন ডিফেন্ডার ও দুই ফুলব্যাক নিয়ে নতুন রক্ষণভাগ সাজিয়েছেন দলটির কোচ।

মেক্সিকো একাদশ (৪-৩-৩)
রাঙ্গেল, রেয়েস, মোনতেস, ভাসকেজ, গালার্দো, গুতিরেজ, ফিদালগো, লিরা, আলভারাদো, জিমেনেজ, কুইনোনেস।

দক্ষিণ আফ্রিকা একাদশ (৩-৪-৩)
উইলিয়ামস, মুদাউ, সিবিসি, এমবোকাজি, ওকোন, মোদিবা, এডামস, সিথোলে, মোকোয়েনা, ফোস্টার, রায়নেরস।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি