২৭ জুন ২০২৬

বিয়ের জন্য ছুটি চাইলেন লিটন দাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের জন্য ছুটি চাইলেন লিটন দাস

খেলাধুলা ডেস্ক: বিয়ে বলে কথা, লগ্ন ফেলে তো আর বিদেশ বিভুঁইয়ে খেলতে যাওয়া যায় না। গাঁটছড়া বাঁধতে তাই ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন লিটন দাস। বাংলাদেশের হয়ে শ্রীলংকা সফরে যেতে চান না তিনি।

বিশ্বকাপের আগে আশীর্বাদ করেন লিটন। ফিরে এসে বিয়ের দিনক্ষণ জানিয়েছেন তিনি। আগামী ২৮ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন এ উইকেটরক্ষ-ব্যাটসম্যান।

এ জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি।

দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি