১৩ মে ২০২৬

বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম
বলের আঘাতে প্রাণ হারালেন ১৭ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটার

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার এক তরুণ ক্রিকেটার বলের আঘাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মেলবোর্নে। স্থানীয় ক্লাব ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, এই দুর্ঘটনায় তারা ‘পুরোপুরি বিধ্বস্ত’।

 

১৭ বছর বয়সি বেন অস্টিন ছিলেন প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি অটোমেটিক বোলিং মেশিনের মুখোমুখি ছিলেন। হেলমেট পরা অবস্থায় বল মাথা ও গলার অংশে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।

ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুর খবরে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। তার মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক বিশাল ধাক্কা।’

ক্লাবটি আরও জানায়, বেন ছিলেন এক ‘তারকা ক্রিকেটার, দুর্দান্ত নেতা ও অসাধারণ এক মানুষ’।

ক্রিকেটে এমন মৃত্যু খুব বিরল। সর্বশেষ অস্ট্রেলিয়ায় বড় ধরনের এ ঘটনা ঘটে ২০১৪ সালে, যখন শেফিল্ড শিল্ডের এক ম্যাচে বলের আঘাতে মারা যান টেস্ট তারকা ফিলিপ হিউজ।

হিউজের মৃত্যু বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। তার পর থেকেই মাথা ও ঘাড়ের সুরক্ষা বাড়ানো হয় এবং চালু করা হয় নতুন কনকাশন প্রটোকল।

বিপি >এস পি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি