৪ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস, ঢাকা: বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত এতে কোনও সন্দেহ নাই। তিনিই খুনিদের বিদেশ পাঠান, পুনর্বাসন করেন। রোববার (২৮ আগস্ট) রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার দোসরদের নিয়ে টাকা পয়সা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে; দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সে জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় যাওয়ার সংক্ষিপ্ত শর্টকাট রাস্তা খুঁজছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন অলিগলি দিয়ে, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় যেতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোনও সুযোগ নেই। এই ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বসে থাকবে না। রাজপথে উচিত জবাব দিবে। লিটন বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টির পেছনে আরও একটি দল কাজ করেছে। কারাগারে বঙ্গবন্ধু চার সহযোগী জাতীয় চার নেতাকে হত্যার পেছনে জড়িত এবং যারা এর সুফল ভোগ করেছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটনসহ আরও অনেকে। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি