৪ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে আ’লীগ নেতার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে আ’লীগ নেতার জরিমানা

ফরিদপুর থেকে সংবাদদাতাঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ড্রেজার মালিক গুরুদাস বালাকে বালু উত্তোলন ও উপজেলা আ’লীগের সদস্য চতুল গ্রামের অশোক কুমার বোস (জাপান) কে পাকা সড়কের পাশ থেকে গাছ কাটার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।

আদালত সূত্রে জানা যায়, ধুলপুকুরিয়া গ্রামে একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল গুরুদাস বালা। সোমবার (১০ ফেব্রুয়ারি) খবর পেয়ে তাকে আটক করে নিয়ে আসে শাকিলা বিনতে মতিন। এ দিকে চতুল গ্রামের মধ্যে চিতেঘাটা তেলজুড়ী পাকা সড়কের পাশে সরকারি জায়গা থেকে একটি শিশু গাছ কাটার অভিযোগে চতুল গ্রামের অশোক কুমার বোসকে আটক করে নিয়ে আসা হয়। অশোক কুমার বোস উপজেলা আ’লীগের সদস্য। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ধারায় বালু ব্যবসায়ী গুরুদাসকে ৫০ হাজার টাকা ও অশোক কুমার বোসকে গাছ কাটার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি