বোয়ালমারীতে ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরশহরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসের এর নির্দেশনায় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ ও ছাত্রলীগ নেতা মো. সুজন মিয়ার পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার ১২ এপ্রিল সকালে পৌরশহরের রেলস্টেশন, হাসপাতাল, চৌরাস্তাসহ বাজারের বিভিন্ন স্থানে ও ওয়ার্ডে জনসাধারণের মাঝে এ বিতরণ কার্যক্রম চালানো হয়। মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিনিয়র নেতা মো. দুলু মোল্যা, ইমরান মোল্যা, মহিউদ্দিন মাহী, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন তিতাস, মো. শাহীন, মো. এনামুল, রাইয়ান, সজীব ঘোষ, প্রণব, শাকিল, তমাল, মুন্না, ইমন, সোহান, উজ্জল, তাজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি