ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা কাল, থাকবেন কি নেইমার ?
ফাইল ছবি
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন আগামীকাল ১৮ মে। সময়সীমার শেষ দিকে গিয়েই ব্রাজিল দল ঘোষণা করবে। এই দলে নেইমার থাকবেন কি না, তা নিয়ে আছে নানা প্রশ্ন।
এই অনিশ্চয়তার মধ্যে নেইমারের জায়গা পাওয়া নিয়ে এলো সুখবর। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, নেইমারকে রেখেই আগামীকাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
চোট ও ফিটনেস ইস্যুতে ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ডের। কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী এখনো শতভাগ ফিট নন নেইমার।
ইউওএলের খবর সঠিক হলে, এক তরুণ সতীর্থের চোট নেইমারের সামনে জাতীয় দলে ফেরার দুয়ার খুলে দিয়েছে। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চেলসির ব্রাজিলীয় ফরোয়ার্ড এস্তেভাও। তার জায়গাতেই নাকি নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।
নেইমারকে দলে টানার বিষয়টি এরই মধ্যে সান্তোসকে জানিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করার পাশাপাশি ৫৯টি গোল করিয়েছেন নেইমার। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র
সঙ্গীত একাডেমি