হলুদ জার্সি পরে ছবি পোস্ট করে প্রিয় দলকে শুভকামনা জানালেন সংগীতশিল্পী পড়শী
ব্রাজিলের জার্সিতে পড়শী, ফেসবুক পোস্টে সরগরম নেটদুনিয়া
বাংলাপ্রেস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবল উন্মাদনায় যখন মেতে আছে বিশ্ব, তখন বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এলেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন এই সংগীতশিল্পী। ছবিটি শেয়ার করে তিনি প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানান, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পড়শী লেখেন, “Best of luck Brazil।” পোস্টের ছবিতে দেখা যায়, তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে ফুটবল হাতে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে ভালোবাসা প্রকাশে তিনি হার্ট ও আগুনের ইমোজি ব্যবহার করেন।
পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের কমেন্টবক্সে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই তাকে শুভকামনা জানালেও কিছু নেটিজেন মজার ছলে বিভিন্ন মন্তব্য করেন। কেউ লেখেন, “আপু ব্রাজিল কিন্তু আজ মরক্কোর কাছে ভরপুর খাবে,” আবার কেউ বলেন, “হলুদ জার্সিতে আপনাকে বেশ মানিয়েছে।”
পড়শীর পোস্টের কয়েক ঘণ্টা পর তিনি নিজেও মন্তব্য ঘরে লিখেন, “Always Brazil,” যা তার ফুটবলপ্রেমকে আরও স্পষ্ট করে তোলে।
সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ঘিরে বিভিন্ন অনলাইন ইভেন্ট ও আলোচনায় সক্রিয় রয়েছেন এই সংগীতশিল্পী। তার প্রিয় দলের প্রতি প্রকাশ্য সমর্থন ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস তৈরি করেছে, তেমনি সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফুটবলকে ঘিরে তারকাদের এমন অংশগ্রহণে দেশীয় বিনোদন অঙ্গনে বিশ্বকাপ উন্মাদনা আরও বেড়েছে বলে মনে করছেন নেটিজেনরা।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি