২ মে ২০২৬

ব্রাজিলের নাম্বার নাইনকে টার্গেট করেছে বার্সেলোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:২২ পিএম
ব্রাজিলের নাম্বার নাইনকে টার্গেট করেছে বার্সেলোনা

বাংলাপ্রেস ডেস্ক:   নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বার্সেলোনা। আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনার মধ্যেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে নজরে রেখেছে কাতালান ক্লাবটি।

ক্লাব সূত্রের বরাতে মার্কা জানিয়েছে, বর্তমান স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে চায় বার্সা। বিশেষ করে রবার্ট লেভানদোস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প খুঁজছে দলটি।

সেই জায়গায় ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে উঠে এসেছে জোয়াও পেদ্রোর নাম।

বার্সার ক্রীড়া পরিচালক ডেকোর নেতৃত্বে ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেট বিশ্লেষণ শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কা। তরুণ, গতিময় এবং বহুমুখী আক্রমণভাগের খেলোয়াড় খোঁজার লক্ষ্যেই পেদ্রোকে শর্টলিস্ট করা হয়েছে।

এদিকে, কোচ হ্যান্সি ফ্লিকও আক্রমণভাগে নতুন বিকল্প চান, যাতে স্কোয়াডে গভীরতা বাড়ে এবং মৌসুমজুড়ে ধারাবাহিকতা বজায় রাখা যায়।

গেল বছর ক্লাব বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেয় পেদ্রো। যোগ দিয়েই ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে সবার নজর কাড়েন তিনি। এরপর এই মৌসুমে চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমে ২৬ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। সূত্র:  কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি