১ সেপ্টেম্বর ২০২৬

‘বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে’—মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম
‘বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে’—মেসি

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া মেসির পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- 

‘ফাইনালে খেলার পর এতগুলো দিন পার হয়ে গেল। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিলাম—আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটা নিতে গিয়ে বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তবে আমি বুঝতে পারছি এখনই সঠিক সময়। আমি সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বলছি- নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। শুধু যে গত কয়েক বছরে আমরা সব জয়ে রঙিন হয়েছি তা-ই নয়, এর আগেও সবসময় এই জার্সির জন্য লড়াই করেছি, নিজের সর্বোচ্চটা দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে একটুখানি হাসি ফোটাতে চেয়েছি, চেয়েছি একজন আর্জেন্টাইন হিসেবে আপনারা যেন গর্ববোধ করেন।

দিন তো অল্পই বাকি, জীবনের একেকটি অধ্যায় শেষ হতে থাকে। এই অধ্যায়টা শেষ করা আমার জন্য খুব বেদনার। জাতীয় দলের অংশ হওয়াকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সারাজীবন ভালোবাসব। আমি নিজেকে একদম খালি করে দিয়েছি, আর দেওয়ার মতো কিছুই বাকি নেই। তাছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছে, যারা এই সুযোগ পাওয়ার যোগ্য।

গত ২০ বছরের অকৃত্রিম ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের চিৎকার শোনার মুহূর্তগুলো খুব মিস করব। এখন থেকে আমিও আপনাদের মতোই একজন—মাঠের বাইরে থেকে সবসময় দলকে সমর্থন দিয়ে যাব, পাশে থাকব (ভালো কিংবা মন্দ—সব সময়ই)।

সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কিন্তু কঠিন একটি সফরে আমার সঙ্গী হওয়ার জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ আমার প্রত্যেক কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের, যাদের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। জীবনের সেরা ও অবিস্মরণীয় সব স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি।

আমি শান্ত মনে ও গর্ব নিয়ে বিদায় নিতে পারছি, কারণ আমার সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই পথচলাটা ছিল একদম ঘোর লাগা এক উন্মাদনার মতো। ভালোবাসাই সবাইকে!

আমাকে আর্জেন্টাইন বানিয়ে জন্ম দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা!

(এই কথাগুলো আমি ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের ঠিক দুই দিন পর। আজ বাবার সঙ্গে এই ঘটনা ঘটার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত)’।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি