৪ এপ্রিল ২০২৬

চাঁদপুরে ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চাঁদপুরে ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল (ভিডিও)

বাংলাপ্রেস ডেস্ক: চাঁদপুরের ছাত্রলীগ নেতা খাজে আহমেদ মজুমদারের মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খাজে আহমেদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খাজে আহমেদ বর্তমানে নিজেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য বলে দাবি করেন।

তবে এ ঘটনার পর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির প্রধান সমন্বয়ক মো. শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, খাজে আহমেদ মজুমদার আওয়ামী লীগের কেউ নন।

জানা যায়, গত ২৯ আগস্ট উপজেলার বালিথুবা ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন খান ১০০০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক হন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মূল মাদক ডিলারের নাম। ওই ডিলার-ই হচ্ছেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।

[embed]http://www.youtube.com/watch?v=WCGI-iotaEo&feature=youtu.be[/embed]

এলাকাবাসী জানান, খাজে আহমেদ এর পেশিশক্তি ও তার অনুসারী মাদক সিন্ডিকেটের কারণে মুখ খুলতে পারছেন না কেউ। উপজেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রণ করছে খাজে আহমেদ। আওয়ামী লীগ সমর্থকরা দলের সম্মান বাঁচাতে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি