চাঁপাইনবাবগঞ্জ-৩ ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোট চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি