৪ এপ্রিল ২০২৬

চাটখিল উপজেলা আ.লীগের জাহাঙ্গীর সভাপতি শাকিল সম্পাদক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চাটখিল উপজেলা আ.লীগের  জাহাঙ্গীর সভাপতি শাকিল সম্পাদক
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। গতকাল রোববার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতি অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ বলেন, যারা স্বাধীনতাবিরোধী, রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সংবিধান মেনে বিএনপি যদি নির্বাচনে এলে স্বাগত, আর না এলে দায়ভার তাদের। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।আওয়ামী লীগ কোন কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধামোহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এ্চ.এম খায়রুল আনম সেলিম,যুগ্ম-আহ্বায়ক সম্পাদক শিহাবুর রহমান শাহীন,শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি