৪ এপ্রিল ২০২৬

চবি ছাত্রলীগ নেতার উদ্যোগে রেলক্রসিং এলাকায় ‘ফ্রি সবজি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চবি ছাত্রলীগ নেতার উদ্যোগে রেলক্রসিং এলাকায় ‘ফ্রি সবজি’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনারের উদ্যোগে আজ চবি ক্যাম্পাস সংলগ্ন ১নং রেলক্রসিং-এ "ফ্রি সবজি বাজার" এর মাধ্যমে প্রায় শতাদিক অসচ্ছল ও নিম্নবিত্ত মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।

এসময় রকিবুল হাসান দিনার ছাড়াও শাখা ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, ফয়সাল, রাতুল,সনি,আকিব,রবিন সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিতরণ করা কাঁচা সবজিতে ছিল মিষ্টি কুমড়া, বরবটি, শসা, ঝিঝিঙ্গা, শসিন্দাসহ অনেক সবজি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার বলেন, দেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি