৪ এপ্রিল ২০২৬

চন্দ্রগঞ্জের থানা আ.লীগের সা. সম্পাদক আব্দুল ওহাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চন্দ্রগঞ্জের থানা আ.লীগের সা. সম্পাদক আব্দুল ওহাব
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার নবসৃষ্ট চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন আব্দুল ওহাব কন্ট্রাকটার। চন্দ্রগঞ্জ থানার অভিষেক ত্রি- বার্ষিক সম্মেলনে আবুল কাশেম চৌধুরী সভাপতি এবং আবদুল ওহাব কন্ট্রাকটার সাধারণ সম্পাদক মনোনীত হন। আবদুল ওহাব ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়ে তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চন্দ্রগঞ্জ থানার ৯ টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে তিনি ধন্যবাদ জানান। আগামীদিনে চন্দ্রগঞ্জ থানাকে আওয়ামীলীগের একটি মডেল থানায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি