৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯০৫ ভোট।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এই উপনির্বাচনে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ১৭০ কেন্দ্রের সবকটিতেই ভোট গ্রহণ হয়। এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল গত বছরের ৭ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি