৪ এপ্রিল ২০২৬

চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলারদের পুরস্কার ঘোষণা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম
চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলারদের পুরস্কার ঘোষণা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে (শুক্রবার) টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয় তারা। এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন।

উল্লেখ্য, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি