৩১ মে ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্কোয়াড প্রকাশ করল পিএসজি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:৫০ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্কোয়াড প্রকাশ করল পিএসজি

বাংলাপ্রেস ডেস্ক:   ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের চ্যাম্পিয়ন আর্সেনাল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত এই মহারণকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি।

দলের গুরুত্বপূর্ণ দুই তারকা উসমান দেম্বেলে এবং আশরাফ হাকিমিকে নিয়েই ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে ফরাসি জায়ান্টরা। আক্রমণভাগে দেম্বেলের সঙ্গে থাকছেন খভিচা কভারেস্খেলিয়া, ব্র্যাডলি বারকোলা এবং গনসালো রামোস।

মিডফিল্ডে খেলায় নিয়ন্ত্রণ ও গতি আনতে নির্ভর করা হচ্ছে ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং তরুণ ওয়ারেন জাইরে-এমেরির ওপর। রক্ষণভাগে অভিজ্ঞতা ও স্থিতিশীলতার সমন্বয়ে খেলবেন আশরাফ হাকিমি, মারোকিনিওস এবং ইনজুরি থেকে ফেরা লুকাস হার্নান্দেজ।

সব মিলিয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে পিএসজি।

পিএসজির ২৪ সদস্যের ফাইনাল স্কোয়াড

গোলকিপার: শেভালিয়ার, সাফোনভ, মারিন

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, বেরালদো, মারোকিনিওস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস

মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, জাইরে-এমেরি, জোয়াও নেভেস

ফরোয়ার্ড: খভিচা কভারেস্খেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি