২৭ জুলাই ২০২৬

চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, কোথায় হবে জানুন বিস্তারিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
চ্যাম্পিয়নস লিগের ড্র কবে, কোথায় হবে জানুন বিস্তারিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপ শেষে আবারো ক্লাব ফুটবলের দিকে ঝুঁকছেন ফুটবলপ্রেমীরা। ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুম শুরু হবে আগস্টে।

তবে বেশিরভাগ ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রে উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের বাছাই পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাছাইয়ের প্লে-অফ শেষে শুরু হবে মূল আকর্ষণ লিগ পর্ব। এরই মধ্যে লিগ পর্বের ড্রয়ের তারিখও ঘোষণা করেছে উয়েফা।

আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হবে বহুল প্রতীক্ষিত এই ড্র। সেদিন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২

নতুন ফরম্যাট অনুযায়ী, এবারো ৩৬টি ক্লাব লিগ পর্বে অংশ নেবে।

ড্রয়ের মাধ্যমে প্রতিটি ক্লাব তাদের ৮ প্রতিপক্ষ পাবে। প্রতিটি ক্লাব খেলবে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ।

ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দলগুলোও ড্রয়ে জায়গা পাবে। প্লে-অফ শেষ হওয়ার পরই ৩৬ দলের পূর্ণ তালিকা নিশ্চিত হবে।

লিগ পর্বের খেলা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে; আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।

এরপর শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন। ফাইনালের ভেন্যু স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়াম। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

 

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি