১৮ আগস্ট ২০২৬

দ.আফ্রিকার বিপক্ষে 'বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম
দ.আফ্রিকার বিপক্ষে 'বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি : বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

আগামী ২৩-২৬ আগষ্ট প্রিটোরিয়াতে হবে প্রথম চারদিনের ম্যাচে। পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে।

সাদা পোশাকের লড়াই শেষে ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে দুই দল। ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে ও শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে।

বাংলাদেশ এ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি