৪ এপ্রিল ২০২৬

দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশের অগ্রগতির পথে, স্বাধীন দেশের বিকাশের ধারায় অন্তরায় রয়ে গেছে। তাই এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওবায়দুল কাদের আজ রোববার সকালে জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই দিনে আজকে আমাদের অঙ্গীকার করতে হবে যে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলবো। বাংলাদেশে যারা সত্যিকারে বাঙালি তাদের কাছে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস শেষ হয়নি, এই আগস্ট মাস বাঙ্গালি জাতির জন্যে ট্র্যাজিডির মাস, এ মাসে বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা, কাজী নজরুল ইসলামকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন এখনও আছেন, তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি