৪ এপ্রিল ২০২৬

দেশে পৌঁছেছে সাহারা খাতুনের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশে পৌঁছেছে সাহারা খাতুনের মরদেহ

বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত পৌনে ২ টায় একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আসে তার মরদেহ। পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ। বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এরআগে এক ভিডিও বার্তায় জাহাঙ্গীর কবির নানক জানান, সকাল ১১টায় বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে। এছাড়া সবাইকে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি