৪ এপ্রিল ২০২৬

দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা কাদের
বাংলাপ্রেস ডেস্কঃ এবার দেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ সোমবার নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি ওই প্রশ্ন তোলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ওই ফেসবুক পোস্টে লেখেন, ‘মাননীয় প্রধান বিচারপতি, আইনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আপনার কাছে আমার একটি প্রশ্ন, গত ৯ মার্চ হামলার ঘটনায় মিজানুর রহমান বাদলকে তিনটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ১৯ মার্চ তার একটি মামলায় জামিন হয় এবং দুটি মামলার শুনানি ২৫ মার্চ নির্ধারণ করা হয়। কিন্তু এক ঘণ্টার পর ২টি মামলায়ও জামিন দেওয়া হয়, এটা কেমন বিচারব্যবস্থা?’ আবদুল কাদের মির্জা আরও লেখেন, ‘অন্যদিকে আমার নিরপরাধ নেতা-কর্মীদের জামিন চাইলে এক সপ্তাহ পরপর শুনানির তারিখ দেওয়া হয়, কিন্তু জামিন দেওয়া হয় না, এ দেশে এভাবে বিচারব্যবস্থা চলে? আপনার কাছে আমার প্রশ্ন!’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি