৪ এপ্রিল ২০২৬

ঢাকা দক্ষিণ আ’লীগের সভাপতি মন্নাফি, সম্পাদক হুমায়ূন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকা দক্ষিণ আ’লীগের সভাপতি মন্নাফি, সম্পাদক হুমায়ূন

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি করা হয়েছে আবু আহাম্মেদ মন্নাফিকে। আর হুমায়ূন কবীরকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এর আগে ঢাকা দক্ষিণে সভাপতি পদে ৯ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। আর ১৩ জনের নাম ছিল সাধারণ সম্পাদক পদে। পরে তাদের মধ্যে কেউ-ও সমঝোতায় আসতে পারেননি।

পরে এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়। তার মতামতের ভিত্তিতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন ওয়ায়দুল কাদের। এ সময় তার এ ঘোষণায় সম্মতি দেন কাউন্সিলররাও।

বেলা ১১ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই সময় সভাপতির ভাষণে কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, কমিটির নতুন নেতৃত্বের জন্য আমরা কাউন্সিলরদের কাছ থেকে নাম প্রস্তাবের আহ্বান করবো। প্রার্থী একাধিক হলে তাদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেবো। যদি তা না হয়, তাহলে দলীয় সভাপতির সঙ্গে পরামর্শ করে একজন করে নাম ঘোষণা করবো।’ওবায়দুল কাদের বলেন, ‘এতে আপনাদের সম্মতি রয়েছে?’ তখন উপস্থিত কাউন্সিলররাও সম্মতি আছে বলে হাত তুলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি