৪ এপ্রিল ২০২৬

ধুনটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর চর কেটে মাটি বিক্রি করায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোমবার সকালের দিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার বৈশাখী গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযোগ সূত্রে জানা যায়, যমুনার পানি কমে গিয়ে নদীর পশ্চিম পাশে বিভিন্ন স্থানে চর জেগে ওঠেছে। তীর ও চর কেটে মাটি উত্তোলন করছেন শহিদুল ইসলাম। তিনি মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন ধরনের প্রকল্প, ইটভাটা আর বসতভিটার জন্য। কোথাও এক্সক্যাভেটর দিয়ে, কোথাও শ্রমিক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে। যত্রতত্র ও ইচ্ছামতো মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে অনেক স্থানে নদী ভাঙনের ঝুঁকি থাকছে।

এছাড়া প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্প এলাকাটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চর থেকে মাটি কেটে বিক্রি করছেন শহিদুল ইসলাম। ফলে তীর সংরক্ষন প্রকল্পসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকির মুখে পড়েছে। তাঁকে মাটি কাটা বন্ধ করার জন্য বার বার নিষেধ করার পরও মাটি কেটে বিক্রি করছেন। ফলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, যমুনা নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করায় বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি