৪ এপ্রিল ২০২৬

ধুনটে ছাত্রলীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ছাত্রলীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দলীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়। ধুনট উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, দপ্তর সম্পাদক আফছার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক, সিরাজুল হক লিটন, ধুনট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, রফিকুল ইসলাম মুঞ্জু, নূরনবী, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, ওয়াসিম, সহসম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা আরিফ, রোকনুজ্জামান বিপুল, তারেক হাসান, স¤্রাট, আব্দুল লতিফ ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি