৪ এপ্রিল ২০২৬

ধুনটে করোনায় আ’লীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে করোনায় আ’লীগ নেতার মৃত্যু

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আশেকুর রশিদ হেলাল (৬২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন ক‌রোনা আক্রান্ত হ‌লে তাকে বগুড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে তার শারী‌রিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি পৌর এলাকার অফিসার পাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি