৪ এপ্রিল ২০২৬

ধুনটে প্রয়াত মমতাজ উদ্দিনের স্মরণ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে প্রয়াত মমতাজ উদ্দিনের স্মরণ সভা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, আশরাফুল কবির, বীরমুক্তিযোদ্ধা আবু ওহাব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ময়নুল হাসান, যুবলীগ নেতা রাজিবুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও ধর্ম বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি