১৩ মে ২০২৬

ডি ককের কামব্যাক সেঞ্চুরির কাছে হারল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
ডি ককের কামব্যাক সেঞ্চুরির কাছে হারল পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   কুইন্টন ডি কক তার আন্তর্জাতিক প্রত্যাবর্তনের পর প্রথম সেঞ্চুরি করলেন, যা তার ক্যারিয়ারের ২২তম শতক। তার অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। টনি ডি জর্জির সঙ্গে ডি কক ১৫৩ রানের দুর্দান্ত জুটি গড়েন।

তার আগে লুহান-দ্রে প্রিটোরিয়াসের সঙ্গে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন এই দুই বাঁহাতি ব্যাটার। শেষমেশ ৫৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডি কক অপরাজিত থাকেন ১২৩ রানে।

পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে নেমে এগিয়েছে মন্থর গতিতে। সাইম আয়ুব (৫৭) ও সালমান আগা (৫৮) হাফসেঞ্চুরি করলেও রান তুলতে সময় নিয়েছেন অনেক। দুজনের স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৮০.৩০ ও ৬৫.০৯। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১০০ স্ট্রাইক রেটে ৫৯ রানের ইনিংসে ভর করে দল পৌঁছায় ২৬৯ রানে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে নান্দ্রে বার্গার ৪ উইকেট নিয়ে পাকিস্তানের শুরুর ব্যাটারদের চাপে ফেলেন। এনকাবায়োমজি পিটারও দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন।

সিরিজের ফয়সালা হবে এখন শনিবার ফয়সালাবাদে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে। এই ম্যাচ দিয়েই শেষ হবে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি