১৩ মে ২০২৬

দলে ডাকের পরই ইনজুরিতে নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম
দলে ডাকের পরই ইনজুরিতে নেইমার

বাংলাপ্রেস ডেস্ক:   দুর্ভাগ্য একেই বলে। ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন নেইমার।

২০২৬ বিশ্বকাপের আগে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুটি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

তার আগে আজ সকালে ব্রাজিলের শীর্ষ লিগে মিরাসলের বিপক্ষে নেইমারের ক্লাব সান্তোসের ম্যাচ দেখার কথা ছিল ব্রাজিল কোচের। দেখতে চেয়েছিলেন নেইমারের সবশেষ অবস্থা।

কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। চোট গুরুতর না হলেও এ ম্যাচে অনুপস্থিতির কারণে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড।

প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ।

ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবরের পর দেশের হয়ে আর খেলা হয়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি