৪ এপ্রিল ২০২৬

দলীয় মনোনয়ন ছাড়া পৌরসভা ও ইউপি নির্বাচন চাইলেন এমপি একরাম চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দলীয় মনোনয়ন ছাড়া পৌরসভা ও ইউপি নির্বাচন চাইলেন এমপি একরাম চৌধুরী
নোয়াখালী প্রতিনিধি: নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত মনোনয়নের জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন আওয়ামী লীগ দলীয় এক সংসদ সদস্য। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলের সভানেত্রী শেখ হাসিনা বরাবরে এই চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল এ চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌছানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ একরামুল করিম চৌধুরী। জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করা হয়, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আত্মকোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানান তিনি। চিঠিতে আরও উল্লেখ করেন, দুঃখ্যজনক হলেও সত্যি ওইসব রাজনৈতিক দলসমূহের চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন। এসব গোলোযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাপ্রেসকে বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানীর মত ঘটনাও ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি