২৯ জুলাই ২০২৬

দলের ঘাটতি পূরণে কী করতে হবে, জানালেন সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
দলের ঘাটতি পূরণে কী করতে হবে, জানালেন সাকিব

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে। সেটাই টাইগারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই হিসেবে ৪০ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছে লাল সবুজের দল। 

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা সত্ত্বেও এখনও বিশ্বকাপ জয় তো দূরে থাক! বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এশিয়া কাপ খেলে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপালসহ হাতে গোনা কয়েকটি দল। অথচ উপমহাদেশীয় এই টুর্নামেন্টে তিনবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার পরও কোনো ট্রফি না জেতার পেছনে হয়তো অনেক কারণ রয়েছে। তবে বাংলাদেশ দলে ‘সাবেক’ হয়ে যাওয়া; জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান একটি কারণ উল্লেখ্য করেছেন।

সাকিব বলেন, ‘তিন ফরম্যাটেই দল ভালো আছে। ঘাটতির জায়গা যদি বলতে চান, আমাদের বেঞ্চ স্ট্রেন্থ কম। সেরা একাদশ চিন্তা করলে সেটা তিন ফরম্যাটেই আছে। তবে কিছু খেলোয়াড় ইঞ্জুরড থাকলে বা রোটেট করে খেলালে আমাদের দলটা স্ট্রাগল করবে।’

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, ‘একদিনে তো সম্ভব না। অনেক দিনের পরিশ্রমের ফল। অনেক দিন ধরে কাজ করে আস্তে আস্তে আমাদের পেস বোলিং বিভাগটা এই জায়গায় আসতে পেরেছে। আমি আশা করি পেস বোলাররা সামনে আরও ভালো করবে।’

বর্তমানে বাংলাদেশ দলের সম্ভাবনাময় ক্রিকেটার প্রসঙ্গে জানতে চাইলে সাকিব বলেন, ‘অনেকেরই তো সম্ভাবনা আছে। এক-দুটো নাম নেওয়ার কারণ নেই। অনেকেরই এই সম্ভাবনা আছে।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি