১৪ মে ২০২৬

ডোমারে নাইট শো ভলিবল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে নাইট শো ভলিবল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কলেজপাড়া আয়োজিত নাইট শো ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় পৌর এলাকার ১নং ওয়ার্ডে পশ্চিম কলেজপাড়া ভলিবল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার ডিমলা-নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব জাফর ইকবাল সিদ্দিকী। ডোমার প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন এর সভাপতিত্বে বিশিস্ট সমাজ সেবক সালাউদ্দিন আহমেদ,লায়ন সংঘের সভাপতি ডেন্টিস ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেনিন, শিক্ষক হামিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত টুর্ণামেন্ট গত ২৭ ডিসেম্বর শুরু হয় এতে বিভিন্ন এলাকার ৭টি দল অংশগ্রহন করে। সবাইকে হারিয়ে ফইনাল রাউন্ডে কিশোরগঞ্জ একাদশ ও স্বাগতিক কলেজপাড়া একাদশ অংশনেয়। তাদের দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কলেজ পাড়া একাদশকে হারিয়ে কিশোরগঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি