৪ এপ্রিল ২০২৬

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুমের উপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুমের উপর হামলা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমের উপর সন্ত্রসী হামলা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার (১১অক্টোবর) রাত ৮টায় ডোমার উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুমকে পূর্ব পরিকল্পিত ভাবে ৪নং বিবাদী সুমন তাকে ডোমার বাজারের বাটারমোড় এালাকা থেকে রেল লাইনের পারে ডেকে নিয়ে যায়।

এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে মাসুমকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে মাসুম অজ্ঞান হয়ে পড়েগেলে পথচারী হাচান, রুবেল এগিয়ে গিয়ে তাদের কবল থেকে মাসুমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়ে এমদাদুল হক মাসুম বাদী হয়ে হাসনাত প্রধান হেলাল, তমভীরুল ইসলাম, আনজারুল ইসলাম ও সুমন ইসলামসহ অজ্ঞাত নামীয় ৪/৫ জনকে আসামী করে ডোমার থানায় মামলা নং-১১, তারিখ-১১/১০/১৯ইং দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি