দুই গোলের ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপে মেসিকে বিশ্রামে রেখেও দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করে স্বস্তির লিড নিয়ে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল।
১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। মেসির অনুপস্থিতিতে বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।
এরপর ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট মারেন।
ভিএআর পর্যালোচনা করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি।
৩১ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিচের বাঁ কোণে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। আজাইজেহ ও তাহার কয়েকটি প্রচেষ্টা থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। অন্যদিকে যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
ফলে ২-০ গোলের স্বস্তির লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রেকর্ড রানও যথেষ্ট হলো না, ভারতের কাছে ৫ উইকেটে হার বাংলাদেশের মেয়েদের
সঙ্গীত একাডেমি