৪ এপ্রিল ২০২৬

দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে শুরু হয়েছে ফলাফল ঘোষণা। যাতে দুই সিটিতেই এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

দক্ষিণে ১৪১ কেন্দ্রের ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫৫২২৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২৯৪৬৯ ভোট।

আর উত্তরে আতিকুল পেয়েছেন ৬১ কেন্দ্রে ২৪১৯৪ ভোট। পক্ষান্তরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের তাবিদ আউয়াল পেয়েছেন ১২৪৭৭ ভোট।

এদিন বিকেলে ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে দক্ষিণের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।

এবারে ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি