৩ এপ্রিল ২০২৬

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

বাংলাপ্রেস ডেস্ক: সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা সন্তান পৃথিবীতে এসেছে ২৪ এপ্রিল। এক সপ্তাহ পর পরিবারের নতুন অতিথির নাম জানালেন এ ক্রিকেটার। ফেসবুক স্ট্যাটাসে সাকিব জানিয়েছেন কন্যার নাম এররাম হাসান, যার অর্থ জান্নাত।

‘২৪ এপ্রিল শুক্রবার প্রথম রমজানে ফজরের সময়ে আমাদের ঘরে এসেছে আরেকটি কন্যা। আল্লাহর আরেকটি উপহার। ওর নাম আমরা রেখেছি এররাম হাসান। মানে জান্নাত। কারণ ও সত্যিই এক টুকরো স্বর্গ, আলহামদুলিল্লাহ।’

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি