১৪ মে ২০২৬

এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই লড়াই করে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। নড়াইলবাসীকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন মারণ ভাইরাসটিতে। ২০ জুন মাশরাফির শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি জানা গেলে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মাশরাফি এখনো করোনামুক্ত হননি, এরইমধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমিও।

সোমবার (০৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভাল।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি