৪ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে দলীয় কর্মীর হামলায় আওয়ামীলীগ নেতা আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঈশ্বরদীতে দলীয় কর্মীর হামলায় আওয়ামীলীগ নেতা আহত

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে: পাবনার ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গোলবার স্থানীয় দলীয় কর্মীদের হামলায় আহত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ঈশ্বরদী পৌর মার্কেটের সামনে সবজি বাজারে আওয়ামী লীগ নেতা গোলবার হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত গোলবার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সাথে সম্পৃক্তরা স্থানীয় আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

আহত গোলবার হোসেনের ছেলে সনি জানান, পৌর মার্কেটের সামনে দৈনিক বাজারের ইজারাদার ও বাজার সংশ্লিষ্টদের নিকট থেকে চাঁদা দাবির বিষয় নিয়ে সকালে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাবাকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এই হামলার ঘটনায় স্থানীয় আলমগীর হোসেন ও শফিকুল জড়িত বলে দাবী করে তিনি বলেন, এরা আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচয় দিলেও বর্তমানে কোন কমিটিতে নেই। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

অভিযুক্ত আলমগীর হোসেন ও শফিকুলের সাথে যোগাযোগ করা হলে চাঁদাবাজী ও হামলার সাথে জড়িত থাকার ঘটনা অস্বীকার করেছেন। তারা বলেন, সকালে কাঁচাবাজারে সবজি কেনার জন্য গিয়েছিলাম। পৌরসভার টাউন হলের পুরাতন ভবনে আমরা টেন্ডারে ক্রয় করি। এতে গোলবার হোসেনও অংশীদার ছিলেন। ভবনের সকল স্থাপনা ভেঙ্গে নেয়া হলেও জেনারেটর রাখার রুমটি বাদ ছিল। এই রুমের জানালা-দরজাসহ ভাল ভাল জিনিস গোলবার নিয়ে গেছে। সকালে এলাকার কয়েকজন ছেলে ইট ভাঙ্গার সময় ওই ছেলেদের সাথে গোলবারের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে চড়-থাপ্পরের ঘটনা ঘটে। কিন্তু তারা কেউই এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি