১৩ মে ২০২৬

এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের প্রাইজমানি কত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের প্রাইজমানি কত

বাংলাপ্রেস ডেস্ক:   এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের মাথায় উঠবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের মুকুট। শুধু তাই নয়, পকেটভর্তি টাকাও আয় করবে দুই দলই।

আগের তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরের চ্যাম্পিয়নরা ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল।

২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা কিছুটা বেড়েছে। টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য যে দিনকে দিন বাড়ছে, এতে করে সেটিও স্পষ্ট হয়েছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি>টিডি

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি

সঙ্গীত একাডেমি