এশিয়া কাপের ফাইনালে এবার চোখ বাংলাদেশের
এশিয়া কাপের আনুষ্ঠানিক ফটোসেশনে বাংলাদেশের মেয়েরা।
বাংলাপ্রেস ডেস্ক: নারী-পুরুষ মিলিয়ে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এশিয়া কাপ জয়। ২০১৮ সালে সেই ট্রফি এনে দেন মেয়েরা।
ফাইনালে ভারতকে হারিয়ে সেই ট্রফি জয়ের ৮ বছর পেরিয়েছে।
আগে-পরে আরো দুবার সেমিফাইনাল খেললেও কখনোই ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। সেই ধারা এবার ভাঙতে চান নিগার সুলতানা জ্যোতিরা। খেলতে চান এশিয়া কাপের ফাইনালে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে এমনটি জানান বাংলাদেশের অধিনায়ক জ্যোতি।
মিরপুরে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সংবাদ সম্মেলেন জ্যোতি বলেছেন, ‘এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে, আমরা এই বাধাটা এবার টপকাতে চাই।
শেষবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে পড়েছিলাম। সেমিফাইনালটা পার করতে পারি নাই। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনাল খেললে তখন শিরোপা জয়ের বিষয় থাকে।’
আগামী ২৮ আগস্ট শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে ভালো প্রস্তুতি হয়েছে বলে জানান জ্যোতি। ব্যাটিং অর্ডারও ভালো খেললে ফাইনালে খেলতে পারবেন এমনটা জানিয়ে উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। কারণ এবার অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা। আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই জায়গায় (মিরপুরে)। প্রস্তুতির দিক থেকে মনে করি খুব ভালো ছিল। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি। দল হিসেবে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে। বিশেষ করে টপ অর্ডার যদি ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আমাদের ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার।’
শুধু এশিয়া কাপে নয়, এশিয়ান গেমসেও সোনায় চোখ বাংলাদেশের। এখন পর্যন্ত তিন আসরে খেলে প্রতিটিতেই বাংলাদেশ কোনো না কোনো পদক জিতেছে। ২০১০ ও ২০১৪ সালে রুপা জয়ের পর ২০২৩ আসরে ব্রোঞ্জ। এবার তাই সোনায় চোখ জ্যোতির। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। তবে ব্যাট-বলের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর। টুর্নামেন্ট নিয়ে জ্যোতি বলেছেন, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই প্রথম লক্ষ্য। সবশেষবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, রৌপ্য পেয়েছিলাম ২০১০ সালে। এসএ গেমসে (এশিয়ান গেমস) গিয়ে হয়তোবা ব্রোঞ্জ (রুপা) পেয়েছি, যেটা চীনে খেলেছি। আমাদের দলের উপর অনেক আশা আছে মানুষের। একটা মেডেল যেন নিয়ে আসতে পারি এবং সেটা যদি স্বর্ণ পদক হয়, সেটা আরও বেশি বড় হবে। আমাদের চেষ্টা থাকবে।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি