১২ আগস্ট ২০২৬

এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম
এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:    বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না। শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে হেরে গেছে। ছয়টি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে তাদের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে।

‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ঘরের মাঠে খেলায় তারা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে তারা খুব বেশি ঝুঁকি নেয়নি।

বাংলাদেশ গোল করতে না পারলেও অন টার্গেটে শটের দিক দিয়ে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যায়। ৭৮ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল দলটি—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে বদলি হিসেবে নামালে আক্রমণের গতি বাড়ে, কিন্তু গোলের দেখা আর পাওয়া যায়নি।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও কিছু ভালো সুযোগ পেয়েছিল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের ডিফেন্সের ভুলে সিঙ্গাপুর এগিয়ে যায়। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ গোল করতে না পেরে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি