এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে ‘বাংলাদেশ টাইগার্স’ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে অনেক দিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিবের এই লিজেন্ডস টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার খবরটি ক্রীড়াঙ্গনে বেশ সাড়া ফেলেছে।
ভারতের লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলক কাপালি। এ ছাড়া ধীমান ঘোষ, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুদের মতো পরিচিত মুখও রয়েছেন দলে।
পাশাপাশি এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স, শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নারা। শ্রীলঙ্কার দলে রয়েছেন কুমার সঙ্গকারা, উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে থাকছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক উমর আকমলের মতো তারকারা।
বাংলাদেশ টাইগার্স দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।বিপি>টিডি
সূত্র: যুগান্তর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আইপিএলের ব্র্যান্ড মূল্য বেড়েছে, সবার ওপরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি