১ আগস্ট ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার ওপর বড় বাজি, ঋণের বোঝায় টিকটকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ এএম
ফাইনালে আর্জেন্টিনার ওপর বড় বাজি, ঋণের বোঝায় টিকটকার

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের জয়ের ওপর অন্ধ বিশ্বাস রেখে বিশাল অংকের বাজি ধরেছিলেন আর্জেন্টাইন টিকটকার মার্তিনা মেন্দেজ। তবে মাঠের খেলায় দলের পরাজয় এবার তার ব্যক্তিগত জীবনে উলটো ডেকে এনেছে এক বড় বিপর্যয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ট্যারোট কার্ডের ভবিষ্যদ্বাণী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্তিনা। তিনি ধরে নিয়েছিলেন যে নিয়তি আগেই আর্জেন্টিনার জয় নির্ধারণ করে রেখেছে। এই বিশ্বাসের ওপর ভর করে তিনি ১৫ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) ঋণ নেন এবং তার পুরোটাই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেন। 

নিজের একটি বাড়ি তৈরির স্বপ্ন পূরণের জন্যই তিনি এই ঝুঁকির পথ বেছে নিয়েছিলেন। 

তবে মার্তিনার সেই স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর তিনি শুধু বাজির সমস্ত টাকাই হারাননি, বরং জড়িয়ে পড়েছেন বিশাল এক দেনার ফাঁদে—যা একা পরিশোধ করা তার পক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

আর্থিক এই সঙ্কট থেকে নিস্তার পেতে মার্তিনা তাই সম্প্রতি তার অনুসারীদের কাছে এক অদ্ভুত ও বিতর্কিত অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, তার ১৫,০০০ অনুসারী যদি তাকে ১,০০০ ডলার করে পাঠান, তবেই তিনি তার সমস্ত দেনা মিটিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি