১৩ মে ২০২৬

ফাঁদে ফেলে ইংল্যান্ডকে কাঁদাতে চায় পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
ফাঁদে ফেলে ইংল্যান্ডকে কাঁদাতে চায় পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ১৪৬ রানের পুঁজি নিয়েই শ্রীলংকাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশরা জিতলেও লংকান স্পিনে তাদের ভুগতে দেখে আশার আলো দেখছে পাকিস্তান।

পাল্লেকেলেতে আজ দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে স্পিন দিয়েই ইংল্যান্ড বধের ছক কষছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় জয়ের জন্য মরিয়া পাকিস্তান। হারলে সেমিফাইনালে উঠতে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।

জিতলে এক ম্যাচ বাকি থাকতে সেমির টিকিট পেয়ে যাবে ইংল্যান্ড। ইতিহাসও তাদের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো হারেনি ইংল্যান্ড।

এবার নতুন ইতিহাস লিখতে চান এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২০ রান করা পাকিস্তানের ব্যাটিং হিরো সাহিবজাদা ফারহান, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। ইংল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের। শ্রীলংকার বিপক্ষে স্পিনে তাদের ভুগতে দেখেছি। শ্রীলংকার স্পিনার আছে দুজন, আমাদের পাঁচজন। ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নেবে তারা।’

অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য আলোচিত পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের পাশাপাশি সাইম আইয়ুব, আবরার আহমেদ, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজকে সামলাতে হবে ইংলিশদের।

ইংল্যান্ডের মতো পাকিস্তানের ব্যাটিংও নড়বড়ে। পাল্লেকেলের মন্থর উইকেটে তাই পাকিস্তানও নাকাল হতে পারে ইংলিশ স্পিনে। এ মাঠেই স্বাগতিক শ্রীলংকাকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন আদিল রশিদ, উইল জ্যাকস, লিয়াম ডসনরা। লড়াইটা তাই স্পিনের। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি