৩ এপ্রিল ২০২৬

ফেনসিডিলসহ র‍্যাবের হাতে পুলিশ গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফেনসিডিলসহ র‍্যাবের হাতে পুলিশ গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসার সময় রাজধানীর রূপনগর থানার এএসআই সুব্রতকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এএসআই সুব্রত সরকারকে আটকের বিষয়ে মিরপুর বিভাগের পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানি না। তিনি কুমিল্লায় আটক হয়েছেন।

আরও পড়ুন> সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

এডিসি আরিফুল ইসলামের ভাষ্য, কুমিল্লা থেকে পাঠানো তথ্যে তিনি বিষয়টি জানেন। তবে এডিসি নিশ্চিত করেন- সোমবার এএসআই সুব্রত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফেনসিডিল জব্দের ঘটনায় সোমবার রাতে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় মামলা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি