৩ এপ্রিল ২০২৬

ফের রাজশাহী মহানগরীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফের রাজশাহী মহানগরীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীতে সোহেল রানা (৪০) নামের এক রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া এলাকায় তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল রানা মহানগরীর শিরোইল কলোনির আব্দুর রহমানের ছেলে। সে রেলওয়ে রাজশাহীর ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু ঘাতক ফারুক। সে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়ীতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের মধ্যে দ্বন্দ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। এ সময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে (৩ জুলাই) রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে মহানগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানি নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। এ ঘটনায় পরদিন হত্যার সাথে জড়িত থানার অভিযোগে মো. আনিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি