২ জুলাই ২০২৬

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা


বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল।

আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে শতভাগ জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে মেসিদের যে ১৯০৭.৪০ রেটিং পয়েন্ট ছিল, এখনও তা-ই আছে। তারা একধাপ নিচে নেমেছে মূলত ফ্রান্সের উন্নতি হওয়ায়। শেষ ৩২-এ সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এমবাপ্পেদের পয়েন্ট বেড়েছে ৯.৪০। তাতে মোট ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে তারা।

দুইয়ে থাকা স্পেন নেমে গেছে তিনে। তাদের পয়েন্টও আগের মতোই ১৮৭৯.৫৮ আছে। ডি আর কঙ্গোর বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সাড়ে ১০ পয়েন্ট বাড়লেও ইংল্যান্ড আগের মতো ৪ নম্বরে আছে। অবস্থার পরিবর্তন হয়নি পাঁচে থাকা ব্রাজিল, ছয়ে থাকা মরক্কো ও সাতে থাকা নেদারল্যান্ডসের। পর্তুগাল অবস্থান করছে আটে। চার ধাপ উন্নতিতে শীর্ষ দশে ঢুকেছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে পেছানোর দুঃসংবাদ নিয়ে আর্জেন্টিনা আগামী শনিবার শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়েছিল। উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে, হারেনি সৌদি আরবের কাছেও।

আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কেপ ভার্দে ১-০ গোলে জিতবে। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে হারানোর কিছু নেই। বরং এই ম্যাচে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখিয়ে আরও একটি ইতিহাস গড়তে চায় দলটি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি